ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত, আহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার নিহত হয়েছেন। এ সময় আরো দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর সীমানা পিলার এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গার নাম বদি আলম, তিনি  কক্সবাজারের উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আহতরা হলেন—মোহাম্মদ হাবিবুল্লাহ এবং মোহাম্মদ জুয়েল। এরাও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া কুতুপালং শরণার্থীশিবির ক্যাম্পের হাসপাতালে ভর্তি করেছে।

বিজিবি ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানান,  বিস্ফোরণস্থল মিয়ানমার অংশে পড়েছে। হতাহতরা রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। ঘটনার পর সীমান্তে বিজিবি নিরাপত্তা বাড়ানো হয়েছে।