হংকংয়ের পলিটেকনিক ইউনিভার্সিটিতে ৪ হাজার পেট্রোল বোমা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ক্যাম্পাস পরিষ্কার করার সময় গত দুই দিনের এসব বোমা পাওয়া যায়। গত দুই সপ্তাহ আগে ক্যাম্পাস অবরুদ্ধ রেখেছিল পুলিশ। ভেতরে শিক্ষার্থীরা ছিলেন। এদের মধ্যে অনেকে পালিয়ে যান। পুলিশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসের দায়িত্ব হস্তান্তর করেছে। পুলিশ জানিয়েছে, ৩ হাজার ৯৮৯ পেট্রোল বোমা, ১ হাজার ৩৩৯ বিস্ফোরক পদার্থ, ৬০১ বোতল ক্ষতিকারক তরল পদার্থ ও ৫৭৩ টি অস্ত্র পাওয়া গেছে। -রয়টার্স