আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৪ তালেবান

দেশব্যাপী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টা অন্তত ২৪ জন তালেবান নিহত হয়েছে। শনিবার আফগানিস্তান কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।   

এক বিবৃতিতে দেশটির সেনা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, লোগার প্রদেশের বারাকি বারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ জন তালিবান নিহত হয়েছে। একই রকম অভিযানে কুন্দুস প্রদেশের তালোকা অঞ্চলে আরো ৮ তালিবান নিহত হয়েছে। 

এছাড়া অন্যান্য অঞ্চলে ৮ জন তালেবান অভিযানে নিহত হয়।

খবরে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশের তালেবানের ছোঁড়া বোমায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মারা যায়। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সংঘাতে দেশটিতে ৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তথ্যসূত্র: ইরান নিউজ, রেডিও পাকিস্তান। 

ইত্তেফাক/এসআর