এসএ গেমসের খবর

শুটিং, হ্যান্ডবল, গলফাররা স্বপ্ন দেখিয়ে এখন নেপালে

নেপালে এসএ গেমস শুরু হওয়ার আগেই একাধিক খেলা শুরু হয়েছে। কাল সন্ধ্যায় গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। সকালে ঢাকা ছেড়ে গেছেন আরো বাংলাদেশি ক্রীড়াবিদরা। যেখানে ছিলেন ক্রিকেট, গলফ, শুটিং এবং হ্যান্ডবল খেলোয়াড়রা। সবাই এক সঙ্গে একই বিমানে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে ক্রীড়াবিদরা জানিয়ে গেছেন তাদের স্বপ্নের কথা। বিশেষ করে ক্রিকেটে স্বর্ণ জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ ভারত এবং পাকিস্তান ক্রিকেটে নাম লেখায়নি। বড়ো দুই শক্তি না থাকায় বাংলাদেশের সামনে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ক্রিকেট দলের ম্যানেজার হাবিবুল বাসার সুমন। তিনি জানিয়েছেন, তার দলে একাধিক ক্রিকেটার রয়েছেন যারা কখনো এসএ গেমস খেলেনি। তাদের কাছে গেমসটা অন্যরকম একটা রোমাঞ্চের সৃষ্টি করেছে।

শুটিংয়ের একটি অংশ আগেই চলে গিয়েছিলেন। কার গেলেন শুটার আব্দুল্লাহ হেল বাকি। এই শুটার সংবাদ মাধ্যমকে হতাশার কথাই শুনিয়ে গেছেন। ক্রিকেট ফুটবলে না খেললেও ভারত আছে শুটিংয়ে। আব্দুল্লাহ হেল বাকির কণ্ঠে হতাশার সুর। ভালোভাবে প্রস্তুতি নেয়ার পরও তার কণ্ঠে আক্ষেপ ঝরল। এই শুটার বললেন, ‘ভারতের একজন শুটার ২ বছরে যে পরিমাণ টুর্নামেন্ট খেলতে যায় আমার ক্যারিয়ারেও সেই পরিমাণ টুর্নামেন্ট খেলার সুযোগ পাই না।’ এমন হতাশার কথার বাকির কণ্ঠে, তারপরও নিজের সেরাটা দেয়ার লড়াইয়ের মানসিকতা এই তারকা শুটারের।

গলফেও ভালোর কথা জানিয়ে গেছেন ক্রীড়াবিদরা। হ্যান্ডবলে লক্ষ্য একধাপ উন্নতি করা। হ্যান্ডবলে পুরুষ ও মহিলা দল লড়াই করবে। সাত জন করে খেললেও হ্যান্ডবলে পুরুষদের ১৯ জন এবং নারী দলের ১৯ জন গেছে নেপালে। বিরাট বহর নিয়ে যাওয়া হ্যান্ডবল দল কী সাফল্য বয়ে আনবে, তা দেখার অপেক্ষায় অন্য খেলার মানুষগুলো।