এসএ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই গেমস ভলিবল হতে মেয়েদের বিদায় হেয়ে গেছে। রয়ে গিয়েছিল পুরুষ ভলিবল। গতকাল পুরুষ ভলিবল দল সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এখন ব্রোঞ্জের জন্য লড়াই করবে আজ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ। গতকাল সেমিফাইনালে বাংলাদেশ সরাসরি ৩-০ সেটে পাকিস্তানের কাছে হেরেছে। আরো ভেঙে বললে ২৫-১৫, ২৫-২১, ২৬-২৪ পয়েন্টে হেরেছে ইরানি কোচ আলি পোর আরোজির বাংলাদেশ।