চলতি সময়ের পেঁয়াজ সংকট অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। অভিযোগ রয়েছে, পেঁয়াজ-চাষিরা ন্যায্য দাম না পেয়ে চাষে উত্সাহ হারিয়ে ফেলেছে এবং পেঁয়াজের সংকট কাটাতে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। আর ব্যবসা করছে এক শ্রেণির অতি মুনাফাখোর মধ্যস্বত্বভোগীরা। ভারত গত বছর আমাদের প্রয়োজনীয় গরু দেয়নি, কিন্তু দেশি গরু খামারিদের সরবরাহের কারণে কোরবানিতে কোনো সমস্যা হয়নি। পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার যদি কৃষককে ভুর্তকি বা প্রণোদনা দেয়, তবে আগামীতে আর ভারতের ওপর নির্ভরশীল হতে হবে না। চাষিরা চায় তাদের উত্পাদিত পণ্যের ন্যায্যমূল্য। আর ক’দিন পরই নতুন পেঁয়াজ বাজারে আসবে। যেহেতু উত্পাদন খরচ বেশি, তাই পেঁয়াজ-চাষিদের এ সময় প্রণোদনা বা ভুর্তকি দেওয়া হলে তারা দ্বিগুণ উত্সাহে পেঁয়াজ উত্পাদনে মনোনিবেশ করবে এবং আমাদের তখন আমদানিনির্ভর হতে হবে না।
মো. জিল্লুর রহমান
সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা