দেশীয় ব্র্যান্ড মার্সেলের একটি রেফ্রিজারেটর কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গৃহিণী সুমি বেগম। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫-এর আওতায় ‘মার্সেল ফ্রিজ উইন্টার ফেস্টিভ্যাল ৩০০ ফ্রিজ ফ্রি’ অফারে ঐ সুবিধা পান তিনি। একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পাওয়ায় খুব খুশি সুমি-ইব্রাহীমদম্পতি। তাদের হাতে উপহারের ফ্রিজটি তুলে দেন চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী আমির হোসেন ও আবদুস সালাম, মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াত্ হোসেন, ‘মেসার্স কদম রসুল এন্টারপ্রাইজ’ এর স্বত্বাধিকারী ফারুক আহমেদ ইরনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। —প্রেস বিজ্ঞপ্তি