গিনেজ বিশ্ব রেকর্ডসে শাহ্ সিমেন্ট

বিশ্বের সবচেয়ে বড়ো ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) স্থাপন করে গিনেজ বিশ্ব রেকর্ডে নাম উঠেছে শাহ্ সিমেন্টের। এই ভিআরএমের গ্রাইন্ডিং টেবিল ডায়ামিটার ৮ দশমিক ৮ মিটার এবং রোলার টেবিল ডায়ামিটার ২ দশমিক ৬৪ মিটার। ছয়টি রোলার সমন্বিত এই ভিআরএম প্রতিদিন ১৫ হাজার এবং বছরে ৬০ লাখ টন সিমেন্ট উত্পাদন করতে সক্ষম। সিমেন্ট উত্পাদনে একই সঙ্গে আকারে বৃহত্ এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ের উদাহরণ পৃথিবীতে এটাই প্রথম। এ কারণে এই ভিআরএমকে ‘পৃথিবীর একক বৃহত্তম’ হিসেবে সত্যায়িত এবং নথিভুক্ত করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। শাহ্ সিমেন্টের নতুন এই ভিআরএম স্থাপনে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে এফএলস্মিথ। —প্রেস বিজ্ঞপ্তি