সৈয়দ মাহ্বুবুর রহমান সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান। তিনি সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কো. লি. (সাবিনেকা)-এ মনিটরিং অফিসার (অফিসার ইন্চার্জ অব মনিটরিং) হিসেবে ১৯৮৮ সালে পেশাজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি