কিশোরগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহীন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রবিবার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণশংকর হালদার আসামি শাহীনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামিকে খালাস প্রদান করা হয়। মামলার বিবরণে প্রকাশ, নিকলী উপজেলার ভাটিবরাটিয়া গ্রামের শাহীন একই উপজেলার শেখ নবীপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকত। ২০১৭ সালের ১১ মে রাতে শ্যালিকা স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রীকে ঘর থেকে বের করে বাড়ির পাশের ধানের খলাতে নিয়ে প্রথমে তাকে ধর্ষণ করে। পরে পানিতে নিমজ্জিত একটি ঢ্যাঁড়শ খেতে তার মাথা কাদাপানিতে চুবিয়ে হত্যা করে। ঘটনার পর নিকলী থানায় মামলা দায়ের হয়।