দেবিদ্বারে চান্দিনা কাঠেরপুল ডাম্পিং থেকে সাড়ে ৫ হাজার গাড়ি ফেরত অথবা তার সমমূল্য ফেরত, কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারসহ সাত দফা দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ রিকশা, ভ্যানচালক-শ্রমিক ফেডারেশন। রবিবার দেবিদ্বার নিউ মার্কেট চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সিএনজি, অটোবাইক, অটোরিকশা মালিক চালক ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটি ও উত্তর জেলা সভাপতি মো. মমতাজ উদ্দিন মজুমদার।
মানববন্ধন শেষে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এসময় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার অবরোধস্থলে এসে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।