ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ করতে জেলার কাজি/নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে সমাবেশে হয়েছে।
রবিবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশে জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাক, জেলা রেজিস্ট্রার সরকার লুত্ফুল কবীরসহ অন্যরা বক্তব্য রাখেন।