মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে ত্রিশালে শোভাযাত্রা

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে রবিবার ত্রিশালে বর্ণাঢ্য র্যালি হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রমুখ। পরে এক আলোচনা সভা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মুক্তিযোদ্ধাদের শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন।