শিবগঞ্জে মদসহ যুবক আটক

শিবগঞ্জে বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটককৃত যুবক শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. জুয়েল। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে র্যাবের দল কয়লাবড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ২৪ বোতল বিদেশি মদসহ জুয়েলকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।