দেশের বিভিন্ন স্থানে রবিবার পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল : সিভিল সার্জন অফিস বরিশালের আয়োজনে বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও সার্কিট হাউজ প্রাঙ্গণে শোভাযাত্রাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. ফরহাদ সরদার, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান প্রমুখ।
ভোলা (উত্তর) : সিভিল সার্জন ভোলা অফিসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিত্যানন্দ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুব্রত রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ।
বাগেরহাট :জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পুলক দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।
নওগাঁ : সিভিল সার্জনের আয়োজনে অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মুমিনুল হকের সভাপতিত্বে নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
ঝিনাইদহ : স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
ব্রাহ্মণবাড়িয়া : জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।