দামুড়হুদায় মাদকসহ আটক তিন

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ বরখাস্তকৃত এক পুলিশ কনস্টেবলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, রাতে উপজেলার জাহাজপোতা গ্রাম থেকে মামুন ও জামাল নামের দুই জনকে ২০০ গ্রাম গাঁজা ও মুনসিপুর গ্রাম থেকে বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল মেহেরপুর জেলার বন্দর গ্রামের কবিরুল ইসলামকে চার বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, ২০১৮ সালে কবিরুলকে মাদকের সংশ্লিষ্টতার কারণে পুলিশ থেকে বরখাস্ত করা হয়েছিল। এ দিকে একই দিনে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির টহল কমান্ডার সোহেল রানা দামুড়হুদার ঝাঝাডাঙ্গা মাঠ থেকে ৫৮ বোতল ফেনসিডিল ও দুধপাতিলা গ্রামের রাস্তা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেন।