‘ঢাবিতে অবৈধ দোকান, প্রতিদিন লাখ টাকার চাঁদাবাজি’ শিরোনামে ১ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ আল রিয়াদ। তার দাবি, এ প্রতিবেদনে তাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, কল্পনাপ্রসূত তথ্য উপস্থাপন করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, প্রতিবেদনে লাইব্রেরির সামনের কয়েকটি দোকান তিনি নিয়ন্ত্রণ করেন বলা হলেও বস্তুতপক্ষে এ ধরনের কোনো বিষয়ের সঙ্গে তিনি সম্পৃক্ত নন।
প্রতিবেদকের বক্তব্য : সরেজমিন অনুসন্ধান, দোকানির স্বীকারোক্তি সম্বলিত বক্তব্য ও নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সে ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়ার কোন অবকাশ নেই।