বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো খবর—

চট্টগ্রাম :পটিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় আবদুল কাদের কাইছার (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর (মাদারীপুর) :শিবচরের বাস-মাহিন্দ্রার সংঘর্ষে আব্দুল হক আকন (৫০) নিহত ও ৪ জন আহত হয়েছেন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাঁচ্চর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আকন শিবচর পৌরসভার নলগোড়া ৭ নম্বর ওয়ার্ডের।

টেকেরহাট (মাদারীপুর) :রাজৈরে বাসের ধাক্কায় জিরু মাতুব্বর (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট উত্তরপাড়ায় এ দুঘটনা ঘটে। জিরু মাতুব্বর মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের ইলিয়াছ মাতুব্বরের ছেলে।