গুলশান ক্লাবের নতুন প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর

নেটওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সাইফুর রহমান গুলশান ক্লাবের প্রেসিডেন্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্লাবের ৪১তম বার্ষিক সাধারণ সভায় তাকে ২০১৯-২০ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচিত অন্য ১০ জন সদস্য হচ্ছেন—আহমেদ কবির, মো. ওয়াসমি নবী, মির্জা খোরশেদ আলম (দুলাল), ইঞ্জিনিয়ার এম কে এম কামাল উদ্দিন, মুসাউর রহমান খান, রফিকুল আলম (হেলাল), সৈয়দ রায়হান হাসান আলী, তাহমিনা রেহমান, তারেক রহমান এবং জাকি ইব্রাহিম। —প্রেস বিজ্ঞপ্তি