কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এদেশ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে স্বাধীন হয়েছে। এদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। নিজের ধর্ম এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হলো বাঙালির জীবন দর্শন। মন্ত্রী আরো বলেন, সত্যের পথে ন্যায়ের পথে এবং সব ধর্মের মানুষের মধ্যে আনুগত্যবোধ ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা হোক আমাদের সবাইর লক্ষ্য।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রবিবার রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনের হাক্কানী আঞ্জুমানের উদ্যোগে আয়োজিত ২৫তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। —প্রেস বিজ্ঞপ্তি