ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছে পার্লামেন্ট

ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। গতকাল পার্লামেন্টের এক অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগের দিন শনিবার মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণে অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে ইরাকের সরকারে একটি অচলাবস্থার সৃষ্টি হলো বলে ধারণা করা হচ্ছে। চলমান বিক্ষোভে অর্ধশতাধিক নিহত হওয়ার পর শুক্রবার মাহদি পদত্যাগের ঘোষণা দেন। আইন বিশেষজ্ঞদের কেউ বলছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে পুরো সরকার ভেঙে গেল। আবার কেউ বলছেন, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। পার্লামেন্ট পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত সরকার কাজ চালাতে পারবে। -আল জাজিরা