বিজয় দিবসের শেষ প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াবাসী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। রবিবার সন্ধ্যার পর থেকে টুঙ্গিপাড়ার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দলে দলে মানুষ নৌকা প্রতীক, বাদ্যযন্ত্র নিয়ে নেচে গেয়ে এসে ভিড় করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সমানে।
এদিন রাত ৮ টার দিকে প্রধানমন্ত্রীর নির্বাচনী এজন্টে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আব্দুল্লাহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত শেষে নির্বাচনী প্রচারণায় নামেন।
পরে হাজার হাজার মানুষ টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নৌকার পক্ষে মিছিল বের করেন। তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর নৌকার ধনিতে মুখরিত হয় পরো এলাকা। পরে সবাই দলে দলে ভাগ হয়ে নৌকার জয়গান নিয়ে ছড়িয়ে পড়েন টুঙ্গিপাড়ায়।
আরো পড়ুন: নৌকায় ভোট দিয়ে কামালের ষড়যন্ত্র রুখে দিতে হবে: শেখ সেলিম
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করা হয়। লাঠিয়ালদের শৈল্পিক কলাকৌশল উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রধান এজেন্ট অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে প্রচার প্রচারণায় টুঙ্গিপাড়া এখন মুখরিত। এখানে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ৩০ তারিখে সর্বোচ্চ ভোটে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে টুঙ্গিপাড়াবাসী অধীর আগ্রহ দেখাচ্ছেন।
ইত্তেফাক/বিএএফ