প্রিয়াঙ্কা-নিকের বিবাহ বার্ষিকীতে তারকাদের অভিনন্দন

বেশ সফলভাবে বিয়ের প্রথম বছর কাঁটালো বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাদের বিয়ে নিয়ে যেমন উচ্ছ্বাস ছিলো বলিউড পাড়ায়, ঠিক তেমনি আমেজ বিবাহ বার্ষিকীতে। আর সে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার দেয়া ভিডিওতে অভিনন্দন জানাচ্ছেন জনপ্রিয় বলিউড তারকারা।

নিজেদের বিয়ের একবছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে দেয়া ভিডিও পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, আমার প্রতিজ্ঞা। যা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি আমাকে প্রতিটি মুহূর্তে উচ্ছ্বাস, ভরসা, আনন্দ এবং আমার চাওয়াকে অনুপ্রেরণা দিয়েছ। আমাকে খুঁজে বের করার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ প্রথম বিবাহবার্ষিকী নিক জোনস। আর সকলকে ভালবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My promise. Then..today.. forever. You bring me joy, grace, balance, excitement, passion.. all in the same moment...thank you for finding me..Happy First wedding anniversary Husband.. @nickjonas And Thank you to everyone for the love and good wishes. We feel blessed.

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on Dec 1, 2019 at 1:38pm PST

 

তার এই ভিডিও পোস্টে বিপাশা বসু, সোনালি বান্দ্রে ও দিয়া মির্জা অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন। মন্তব্য করেন প্রিয়াঙ্কার স্বামী নিক। ভিডিওতে নিজেদের বিয়ের এক বছরের পথযাত্রা ছবির মাধ্যমে বর্ণনা করেন প্রিয়াঙ্কা। টাইমস অব ইন্ডিয়া।

ইত্তেফাক/আরএ