নো টি স

কে ক্র্যাফট

গর্ব করার মতো আমাদের যা কিছু আছে, তার অনুভূতিকে আরো বেশি মানুষের কাছে তুলে ধরার প্রচেষ্টায় এবং বিজয়ের মহিমাকে পোশাকের মাধ্যমে সমুন্নত করতে সচেষ্ট হয়েছে ফ্যাশন হাউস কে ক্র্যাফট। তরুণ প্রজন্মের মধ্যে বিজয়ের এই আবেগ ছড়িয়ে দিতে প্রতিবছর বিশেষ আয়োজন করে থাকে ফ্যাশন হাউসটি, যা লাল-সবুজে উজ্জীবিত। এবারও রয়েছে সেই লাল-সবুজের সম্ভার, সঙ্গে অন্য রং ও শিল্পের ছোঁয়া। তাদের আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার, কামিজ, টপস, কুর্তি, পাঞ্জাবি, শাল, শার্ট, ফতুয়া, ব্যানডেনা এবং বাচ্চাদের জন্য রয়েছে কামিজ, টপস, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি। এছাড়া বিশেষ আয়োজনে থাকছে টি-শার্ট ও হুডি জ্যাকেট।

 

ফড়িং

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফড়িং বেশকিছু নতুন ডিজাইন দিয়ে সাজিয়েছে প্রতিটি শোরুম। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপলিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। লাল-সবুজের পাশাপাশি পোশাকের রং হিসাবে বেছে নেওয়া হয়েছে আকাশি, মেরুন, ধূসর প্রভৃতি।

 

বিশ্বরঙ -এ ছাড়

এ দেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্বব্যাপী উপস্থাপনের লক্ষ্যে বিশ্বরঙ-এর পথচলা সুদীর্ঘ ২৫ বছরের। ১৯৯৪ সালে ২০ ডিসেম্বর সময়কে রাঙানোর ব্রত নিয়ে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় ফ্যাশন হাউস ‘রঙ’। ২০১৫ সালে এর নতুন নামকরণ হয় ‘বিশ্বরঙ’। এই সুদীর্ঘ সময়ে শুভানুধ্যায়ীরাই বিশ্বরঙ-এর সকল সৃষ্টির অনুপ্রেরণা হয়ে কাজ করেছে, তাই তাদের ভালোবাসার মূল্যায়নে ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্বরঙ-এ থাকছে ৭৫% পর্যন্ত মূল্যছাড়। এ সুযোগ থাকছে আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বিশ্বরঙের সকল বিক্রয়কেন্দ্রে।

অদ্রির প্রশিক্ষণ কর্মশালা

 

অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ক্লাসের সময় সকাল ৮টা থেকে সাড়ে ১২টা এবং শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা। একই সঙ্গে ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সকাল/দুপুর/সন্ধ্যা ব্যাচে এবং শিশুদের শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। পিএসসি ও জেএসসি ফলপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। বিস্তারিত :১৩, আজিজ সুপার মার্কেট (তৃতীয় তলা), শাহবাগ, ঢাকা। ফোন :০১৭১১-৪০৭৪৯৫।

ব্যাচেলরদের জন্য সুপারহোম

ঢাকায় মাথা গোঁজার ঠাঁই জোটানো যে কী যন্ত্রণা, সেটা ভুক্তভোগী ব্যাচেলররাই কেবল জানেন। বাংলাদেশে আধুনিকতম হোস্টেলের ধারণা নিয়ে আসা নিউওয়েজ ইন্টারন্যাশনাল ব্যাচেলরদের জীবন নিছক সহজই করেনি, আনন্দময় জীবনযাত্রা উপহার দিয়েছে।

প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ছয়টি শাখা স্থাপন করেছে। উত্তরা, বারিধারা, বাড্ডা, শাহবাগ আর (একটি নারী শাখাসহ) মিরপুরে হাজারের বেশি ব্যাচেলরকে সেবা দিয়ে চলেছে। নিউওয়েজের লক্ষ্য আগামী তিন বছরে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় মোট ১০০টি শাখা খোলার। এতে রয়েছে বায়োমেট্রিক প্রবেশপথ, অতন্দ্র নিরাপত্তাব্যবস্থা, নজরকাড়া লবি আর শোয়ার ঘর। এছাড়া রয়েছে ৬৫ ইঞ্চি ফোরকে টিভি পর্দা, ঝকঝকে ডাইনিং হলে তিনবেলা গরম খাবার, সম্ভাব্য বিশুদ্ধ পানীয়, সিসি ক্যামেরা, ওয়াশিং মেশিন আর ড্রায়ার, আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত ব্যায়ামাগার, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ আর উচ্চগতির ইন্টারনেটসহ ২৫টির বেশি সুবিধা। গত ২৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে সুপারহোম কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিউওয়েজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মি. ঝ্যাং লি গুয়াং এবং প্রধান পরিচালন কর্মকর্তা মি. ঝ্যাং জিমিন।    

উত্তরায় সারা

সম্প্রতি স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’র চতুর্থ আউটলেটের উদ্বোধন করা হয়েছে রাজধানীর উত্তরায়। শার্ট, এথনিক কুর্তি, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি-শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর মেনজ অ্যান্ড বয়েজ, পোলো টি-শার্ট, পাঞ্জাবি, কিডস আইটেমসহ আরো নানা পোশাকের সমাগমে সজ্জিত হয়েছে আউটলেটটি। এছাড়াও শীতকাল উপলক্ষে তারা নিয়ে আসছে জ্যাকেট এবং শীতকালীন পোশাকের বিশেষ আয়োজন। উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইল ও স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন নেসা, মডেল আদিল হোসেন নোবেল, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ আরো অনেকে।

 

অঞ্জন’স

অঞ্জন’স সব সময়ই পোশাক ডিজাইন ও চিন্তাভাবনায় দেশীয় ঐতিহ্য ও গর্ব করার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের জীবনে একটি বিশেষ গর্ব করার মতো বিষয়। তাই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো অঞ্জন’স এবারও বিজয়ের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছে। এবারের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন পত্রিকার সংবাদের কোলাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক দেয়াল চিত্র ও আমাদের জাতীয় ফুল শাপলা অনুপ্রেরণা হিসাবে ব্যবহূত হয়েছে। এবারের আয়োজনে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের টপস, সালোয়ার, কামিজ, টি-শার্ট পাওয়া যাবে। এছাড়া শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শাড়ি, টি-শার্ট, ফ্রক ও সালোয়ার-কামিজ। 

 

ক্যাটস আই

শীত উপলক্ষে পুরুষের ফ্যাশনে নতুন মাত্রা দিতে ক্যাটস আই করেছে বিশেষ আয়োজন। কিছু প্যালেট, প্যাটার্ন পরিবর্তিতভাবে এনে এই পোশাকগুলো হয়েছে আরো গর্জিয়াস। এবার থাকছে ট্রেন্ডি জ্যাকেট, ফরমাল স্যুট, ব্লেজার, ট্রাউজার ও সোয়েটারের ডিজাইন লাইনআপ। ডিজাইন ও প্যাটার্নে থাকছে বৈচিত্র্য। মূলত দাম সাশ্রয়ী ও উন্নতমানের কাপড়ে টেইলারিংয়ে বিশেষত্ব নিয়ে ক্যাটস আই শুধুই পুরুষদের জন্য এনেছে এসব প্যাটার্ন বৈচিত্র্যের শীতপোশাক।