‘হলিউড শুনলেই হয়তো বেশি মাতামাতি করি’

বিনোদন ডেস্ক

 

বলিউডের অনেকের জনপ্রিয়তা রয়েছে হলিউড ইন্ডাস্ট্রিতে। অনেকে কাজও করেছেন বেশ কয়েকবার। সেই জায়গা থেকে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো আলোচনায় কেউ আসেনি। প্রিয়াঙ্কা তো এখন পুরোপুরি হলিউডবাসী।

‘ট্রিপল এক্স :দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মধ্য দিয়ে ২০১৭ সালে হলিউডে অভিষেক ঘটে দীপিকার। শুধু তাই নয়, পুরো বিশ্বে ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এরপর থেকেই হলিউডে দীপিকার সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন সমালোচকেরাও। নতুন সিনেমা নিয়ে কথা শুরু হয় দীপিকার সঙ্গে। তবে শেষ পর্যন্ত দীপিকার হলিউডে নিয়মিত হওয়া হয়নি।

তিনি বলেন, ‘আমার কাছে যে অনেক হলিউডের প্রস্তাব আসে এমনটা নয়। তাই শুধু হলিউড ট্যাগ লাগানোর জন্য সিনেমা করতে আমি কখনোই চাইনি। বড়ো কোনো প্রজেক্ট নিয়েই আমি এগোতে চাই। আর আমরা হলিউড শুনলেই হয়তো বেশি মাতামাতি করি। তাই অনেক সময় অনেক গুঞ্জনই খবরের বেশে বেশ আলোচনায় ছিল।’

তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে আবারও প্রকাশিত হয়েছে দীপিকার হলিউডে সিনেমা করার খবর। জানা যায়, বেশ দ্রুতই এগোচ্ছে দীপিকার এই প্রজেক্টের কাজ। অফিশিয়ালি চূড়ান্ত হওয়ার পরই সবাইকে জানানো হবে।