প্লে¬য়ার ড্রাফট অনুষ্ঠিত

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

টি-টোয়েন্টি ক্রিকেট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে রবিবার। এ টুর্নামেন্টের আয়োজন করেছে কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জেলার মোট ১৮টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

কুমিল্ল­া জেলা জুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটারদের খুঁজে বের করার জন্য জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ১৭টি উপজেলা থেকে একটি করে ১৭টি ও কুমিল্ল­া সিটি করপোরেশনের একটিসহ মোট ১৮টি টিম ‘লীগ পদ্ধতিতে’ অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নেবে। এ জন্য প্লেয়ার ড্রাফটের মাধ্যমে ১৮টি দলের জন্য প্রতি দলে চার জন করে আইকন খেলোয়াড় বাছাই করা হয়।

প্রতিটি দল ঐ চার জন আইকন খেলোয়াড়ের বাইরে প্রতিটি উপজেলা থেকে চার জন এবং জেলার বাইরে থেকে চার জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। টি-২০ (২০ ওভার) ফরম্যাট অনুযায়ী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আইসিসি ও বিসিবির সব আইনকানুন অনুসরণ করা হবে। লালমাই এ ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি মাঠে এ টুর্নামেন্ট শুরু হবে।