কমলগঞ্জে বনকর্মীদের ওপর হামলা!

গ্রেফতার এক

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জ সংরক্ষিত বন থেকে চুরি হওয়া কাঠ উদ্ধারের সময় রবিবার বিকালে গাছ চোরচক্র বনকর্মীদের ওপর হামলা চালিয়ে কাঠ ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষে কমলগঞ্জ থানায় মামলা দিলে পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় উদ্যানের সংরক্ষিত বন থেকে চুরি হওয়া নানা জাতের কাঠ উদ্ধারে কুমড়াকাপন গ্রামে অভিযান চালিয়ে কিছু কাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন বিভাগের পক্ষে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা।

মামলার বাদী কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তালিকাভুক্ত প্রধান আসামি জামাল মিয়াকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, পুলিশ গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।