ছাতকে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে চারটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার মতো বিধি মোতাবেক প্রয়োজনীয় বৈধতা না থাকার কারণে অরবিট ডায়াগনস্টিক সেন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া জাবা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

এক্স-রে রুম ও ল্যাবরেটরি চিকিত্সা শাস্ত্র মোতাবেক না হওয়ায় মডেল ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪০ হাজার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে ৩০ হাজার এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।