কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে সোমবার পর্যটক সেবার লক্ষ্যে নির্মিত ‘ট্যুরিস্ট হেল্প ডেক্স’ উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
এ সময় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. শাহজাহান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন জানান, কক্সবাজারে আসা পর্যটকরা শহরের সুগন্ধা পয়েন্টে স্থাপিত এ ট্যুরিস্ট ডেক্স থেকে ভ্রমণসহ সবধরনের সহযোগিতা পাবেন।