আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার বরিশালের আগৈলঝাড়ায় ২২তম পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে পার্বত্য শান্তি চুক্তি দিবসের তাত্পর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
শোভাযাত্রায় বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।