দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
উপজেলার সবুজপাড়া মরাতল্লী গ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সুইটি বেগম সোমবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
রবিবার রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডে ঐ গ্রামের ছয়টি পরিবারের ১০টি ঘর, দুটি মুদি দোকান, আটটি গরু আগুনে পুড়ে যায়। বাড়ির গৃহকর্ত্রী সুরুজ্জামানের স্ত্রী সুইটি বেগম আগুনে দগ্ধ হন। তাকে দ্রুত দেবীগঞ্জ হাসপাতালে নেওয়ার পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোরে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, অগ্নিদগ্ধ গৃহবধূ সুইটি বেগমকে দেখতে রাতে তিনি হাসপাতালে যান এবং চিকিত্সার জন্য ৪ হাজার টাকা প্রদান করেন। কিন্তু ভোরে তিনি মারা যান।