গাংনীতে গাঁজাসহ আটক তিন

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনীতে ৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার ইকুড়ি গ্রামের আখ সেন্টারের পাশ থেকে তাদের আটক করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, ইকুড়ি আখ সেন্টারের পাশে গাঁজা বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদে পুলিশ অভিযান চালায়। পরে সন্দেহভাজন তিন জনকে আটক করলে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।