সংবাদ সংক্ষেপ

প্রতিবন্ধী পরিবারকে শীতের সামগ্রী বিতরণ

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটে শীতার্ত প্রতিবন্ধী পরিবারের মধ্যে সোমবার শীতের সামগ্রী বিতরণ করেছে ‘উন্মুক্ত আলো’ নামের একটি সামাজিক সংগঠন। উপজেলার বিরুলী গ্রামের একঝাক কলেজ পড়ুয়া শিক্ষার্থী ঐ সংগঠনের ব্যানারে অসহায় আবুল কালামের দুই প্রতিবন্ধী মেয়েকে খাট, লেপ, তোষক, কম্বল, বালিশ, মশারি ও শীতবস্ত্র দেয়। এ সময় উপস্থিত ছিলেন উন্মুক্ত আলো সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মিজানুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ নাছির উদ্দিন, সংগঠনের সভাপতি নুর মিয়া ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হোসনা আক্তার প্রমুখ।

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সোমবার সম্পন্ন হয়েছে। স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হলরুমে আয়োজিত সাধারণ সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। পরে নির্বাচনে পদাধিকার বলে জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা পুনরায় গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হন।

ফরিদপুর চিনিকলে খামার দিবস ও চাষি সম্মেলন

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রশিক্ষণ ভবনে সোমবার ২০১৯-২০ আখ মাড়াই মৌসুম সুষ্ঠুভাবে পরিচালনা ও ২০১৯-২০ আখ রোপণ মৌসুমে আখের উন্নত প্রযুক্তি মাঠে বিস্তারের লক্ষ্যে খামার দিবস ও চাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) তপন কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল বারী। বক্তব্য রাখেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

রংপুরে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার, রংপুর আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষ্যে রংপুর পরিবার পরিকল্পনা বিভাগ সোমবার অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব মাহবুব আলম বক্তব্য রাখেন। এর আগে রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. শেখ সাইদুল ইসলাম জেলার আট উপজেলায় পরিবার পরিকল্পনার সেবা কার্যক্রমের ওপর আলোচনা করেন।

পারইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে রবিবার বিকালে পারইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিন বছরের জন্য ডা. নুরে আলমকে (দুলাল ডাক্তার) সভাপতি ও ছারোয়ার হোসেন সরদারকে সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমানকে দপ্তর সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আতোয়ার রহমান ভোমরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমাণিক।

দুদকের শিক্ষা উপকরণ বিতরণ   

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে দুদকের উদ্যোগে সোমবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক কামরুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার,  প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ।

বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে সোমবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোক্তা-অধিকার আইন বাস্তবায়নে সেমিনার

শরীয়তপুর প্রতিনিধি ভোক্তা-অধিকার ২০০৯ আইন বাস্তবায়নে সোমবার দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ প্রমুখ।

পীরগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা আজ ৩ ডিসেম্বর, পীরগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে মুক্তিবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীরের অধীন দুই শতাধিক গেরিলা ও মিত্রবাহিনীর চতুর্মুখী প্রবল আক্রমণের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পীরগঞ্জ ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জ হয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে যায়। এ দিনেই মুক্তিবাহিনীর গেরিলা নেতা মুন্সিপাড়ার শহীদুল্লাহ্ শহিদ, মকিম উদ্দিন আহম্মেদ, জগথার আব্দুল আজিজ, বীরহলীর তালেবুর রহমান ও কাচন ডুমুরিয়ার আখতারুজ্জামানের নেতৃত্বাধীন দুই শতাধিক গেরিলা মুক্তিসেনা বীর বিক্রমে পীরগঞ্জে প্রবেশ করে উপজেলাকে পাকহানাদার মুক্ত ঘোষণা করেন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও পীরগঞ্জ প্রেসক্লাব নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে বলরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার গরিব ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং-বিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার পর ২০ জন নারীর মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির প্রমুখ।

গণসচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মশালা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কুলিয়ারচরে উপজেলা পরিষদের আয়োজনে জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে গণসচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার । কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াছির মিয়া। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, মহিলা ভাইস  চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম কারী প্রমুখ।

জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে সোমবার ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের অধ্যক্ষ  মো. হাবিবুর রহমান মিঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।

পরিবারকল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে  প্রস্তুতি সভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা আগামী সাত ডিসেম্বর শুরু হতে যাওয়া পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আদম, মেডিক্যাল অফিসার ইসাহাক আলী  প্রমুখ।

ঈশ্বরদীতে বিনার প্রশিক্ষণ কর্মশালা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা বিনা উদ্ভাবিত সরিষা, মসুর ও বোরো ধানের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ এবং বীজ সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার ঈশ্বরদী বিনার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রোকনূজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মালেক, ডিএই পাবনার উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী, ডিএই নাটোরের উপ-পরিচালক কৃষিবিদ সুব্রত কুমার সরকার প্রমুখ।

ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা চান্দিনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সোমবার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর। উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর এলাকায় চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শুভাশীষ ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম প্রমুখ।

 

 

 

 

০