ইত্তেফাক রিপোর্ট
জে এস ডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আওয়ামী সিন্ডিকেটের কারণে পেঁয়াজ, চাল, আলু, আটা, ময়দা, তেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণহীন। মুদ্রাস্ফীতি, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও অবাধ লুটপাটে দেশের মানুষ দিশাহারা। ঘরে-ঘরে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। জনগণের ত্রাহি অবস্থা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ‘পায়তারা’র প্রতিবাদে জেএসডির ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। রব বলেন, সরকার ১০ বছরে ৮ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এখন আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে।