ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৮ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃতরা হলেন—মো. আব্দুল লতিফকে মোহাম্মদপুর থানার ওসি, মো. হুমায়ুন কবিরকে ধানমন্ডি থানার ওসি, নুরে আযম মিয়াকে বনানী থানার ওসি, বি, এম, ফরমান আলীকে বিমানবন্দর থানার ওসি, স. ম. কাইয়ুমকে নিউমার্কেট থানার ওসি, তোফায়েল আহমেদকে দারুস সালাম থানার ওসি, মওদুত হাওলাদারকে চকবাজার থানার ওসি এবং মো. পারভেজ ইসলামকে বাড্ডা থানার ওসি হিসাবে বদলি করা হয়।
একই আদেশে মোহাম্মদ আতিকুর রহমানকে ডিবি পশ্চিম, গণেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগে, মো. আসলাম উদ্দিনকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে, মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগে, মো. রফিকুল ইসলামকে অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগে, মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে, শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), সামছুল আলমকে ডিএমপি সদর দফতরের অপরাধ বিভাগ এবং এইচ এম কামাল হোসেনকে ডিএমপি সদর দফর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।