জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: নিরাপত্তা প্রহরী ৫০ জন, উচ্চতা- ৫.৮ ইঞ্চি, বয়স-৩৫, বেতন-১০,০০০/-, ক্লিনার (পুরুষ/মহিলা) ৫০ জন, বেতন-আলোচনা সাপেক্ষে, ওয়ার্ডবয় (পুরুষ/মহিলা) ৫০ জন, বেতন-আলোচনা সাপেক্ষে। আগামী ১৫ দিনের মধ্যে যোগাযোগ করুন। বাড়ী-১২, রোড-১১৩/এ, গুলশান, ঢাকা-১২১২। ফোন: ৯৮৮৪৫০১। সিকে-৩০৯৬
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক হরিশচন্দ্র পাঠ স্কুল এন্ড কলেজ, ডাকঘর: বাহালীপাড়া, উপজেলা: জলঢাকা, জেলা: নীলফামারী-এর জন্য শূন্য পদে একজন প্রধান শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও অগ্রণী ব্যাংকের যেকোন শাখায় ১০০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফটসহ সভাপতি বরাবরে আবেদন করতে হবে। -সভাপতি সিকে-৩১০৫
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার): শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়ী, দিনাজপুরের জন্য সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অনার্স কোর্সে ব্যবস্থাপনা বিষয়ে ছয়জন ও ইতিহাস বিষয়ে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে প্রতিষ্ঠান থেকে ১০০% বেতনভাতা দেওয়া হবে। শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত, দুইকপি পাসপোর্ট সাইজের ছবি ও জনতা ব্যাংক লিমিটেড, ফুলবাড়ী বাজার শাখার অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ ডিডিসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর পৌঁছাতে হবে। বিঃদ্রঃ পূর্বের আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। —অধ্যক্ষ। সিকে-৩১০০