শিবালয়ে ভাঙনরোধে জিও ব্যাগের যথাযথ ব্যবহার হচ্ছে কি?

শিবালয় (মানিকগঞ্জ) :শিবালয় উপজেলার বিভিন্ন নদী-খাল তীরবর্তী স্থানে ভাঙন ও রাস্তা-ঘাট ধসে পড়া রোধে বালুভর্তি মূল্যবান জিও ব্যাগ ফেলা হয়। তবে এগুলো যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হচ্ছে—ভাঙন শুরুর এক পর্যায়ে কখনো তড়িঘড়ি ও অপরিকল্পিতভাবে এগুলো পানির মধ্যে ফেলায় এর মূল উদ্দেশ ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এগুলো ফেলা হলেও ভাঙনরোধে এসব তেমন কার্যকর না হওয়ায় বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় হচ্ছে। যত্রতত্র ফেলা এই ব্যাগগুলো অল্পদিনেই নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২৫০ কেজি বালুভর্তি প্রতিটি ব্যাগ নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বর্তমানে ৫৮৫ টাকা সরকারি দরে কিনতে হচ্ছে              —বাবুল আকতার মঞ্জুর