গতকাল সোমবার সিরাজদিখানের কংশপুরা গ্রামে শম্পা ইসলাম সোনি (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঐ গ্রামের মোহাসিন দেওয়ানের স্ত্রী শম্পা আর্থিক অসচ্ছলতার কারণে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, মাদকসেবী স্বামী দীর্ঘদিন যাবত্ বেকার থাকায় অভাব অনটনের কারণে স্বামীর-স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হয়। সন্তানদের নিয়ে অতিকষ্টে দিন কাটছিল শম্পার।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, নিহতের আত্মীয় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।