অঙ্কুর প্রকাশনী হতে প্রকাশিত কথাসাহিত্যিক নূর কামরুন নাহার সম্পাদিত ‘জলের গল্প: Stories of Water’ বইটির প্রকাশনা অনুষ্ঠান গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জলের সংকট, নদী ভাঙন ও দূষণ, আর্সেনিক, লবণাক্ততা, বন্যা আর জলের নানা দিক নিয়ে পঁচিশ জন গল্পকারের দ্বি-ভাষিক গল্প সংকলন এই গ্রন্থ।
অনুষ্ঠানের উদ্বোধক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বইটির গুরুত্ব আরো বেড়ে গেছে, কারণ এতে প্রত্যেকটি গল্পের ইংরেজি অনুবাদ রয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ চেয়ারম্যান খলীকুজ্জমান। বিশেষ অতিথির বক্তব্যে কবি নূরুল হুদা। ডরপের সিইইউ এ এইচ এম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের প্রতিনিধি হাসিন জাহান, কথাসাহিত্যিক ঝর্না রহমান, বইটির সম্পাদক নূর কামরুন নাহার, কথাসাহিত্যিক রোকেয়া বক্তব্য রাখেন।