শোক সংবাদ

হারিছ উদ্দিন পাটোয়ারী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হারিছ উদ্দিন পাটোয়ারী (৭১) গত ৩০ নভেম্বর জেদ্দায় মারা গেছেন (ইন্নালিল্লাহি... ..রাজিউন)। পবিত্র ওমরা পালনে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর রামপুরা বনশ্রীতে ব্লক-ই, সড়ক-৭, বাড়ি-৩১ সংলগ্ন মসজিদ আবে জমজমে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর চাঁদপুরের নিজ গ্রামে তার দাফন অনুষ্ঠিত হবে।