ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একসঙ্গে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন এনসিপি নেতা শারদ পাওয়ার। গতকাল মারাঠি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে পাওয়ার বলেন, ‘মোদি আমাকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। কিন্তু তর সঙ্গে কাজ করা যে সম্ভব নয়, সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছিলাম।’ তাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব বিজেপি দেয়নি বলেও জানান শারদ পাওয়ার। তবে তার মেয়ে সুপ্রিয়াকে মন্ত্রিসভার সদস্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে একের পর এক নাটকীয় মোড়ের প্রেক্ষাপটে গত মাসে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাত্ করেছিলেন পাওয়ার। —টাইমস অব ইন্ডিয়া