ক্যাম্পাস প্রতিবেদক
আইইউবিএটিতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার সর্ববৃহত্ টেকনোলজি ইভেন্ট টেকফেস্ট আই আই টি বোম্বের বাংলাদেশর বাচাই পর্ব। প্রতিযোগিতার আয়োজনে ছিল আইইউবিএটি রোবটিক্স ক্লাব এবং তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৫টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতাটি ১৫ কেজি এবং ৮ কেজি রোবট যুদ্ধে বিভক্ত ছিল এবং শীর্ষ তিনটি দল ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে তুলে ধরার সুযোগ পান।
বাংলাদেশের জোনাল প্রোগ্রামটি স্পন্সর করেছিল দেশের শীর্ষস্থানীয় অগ্নিনির্বাপক ও নিরাপত্তা প্রতিষ্ঠান ‘মাল্টিসিস্টেম ইঞ্জিনিয়ারিং লি.’, মুভিং পার্টনার হিসেবে ছিল ‘ট্রাক লাগবে’। এক দিনের এই উত্তেজনাকর রোবট যুদ্ধের প্রতিযোগিতায়টিম ‘লাস্ট নাইট’ এবং ‘ওয়ালই-জুনিয়র’ পৃথকভাবে দুটি সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় এবং টিম ‘ফিউরিয়াস’ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবিএটি রোবটিক্স ক্লাবের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ড. বিশ্বজিত্ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।