সময়ের সঙ্গে সঙ্গে যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন ততই আইটি নির্ভর হয়ে পড়ছে। যার ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুন-প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমন — অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র ও আর্কিটেক্সার, হার্ডওয়্যার ও নেটওর্য়াকিং, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরই স্বপ্নময় সম্ভাবনা সমৃদ্ধ, কিন্তু দরকার বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। এক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)’র প্রয়াশকে ব্যতিক্রম বলা যেতে পারে। সাফল্যের সাথে শতশত শিক্ষার্থীকে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করার জন্যই দীপ্তি আজ দেশের সেরা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত।
দীপ্তি পরিচালিত কোর্সগুলি সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাশ ভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলির অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামুলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্ণশিপ যা একজন শিক্ষার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে। এছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত ও পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাসে কঠোর ভাবে মান নিয়ন্ত্রনের কারনে এখান থেকে পাশকৃত ছাত্র/ছাত্রীবৃন্দের কোর্স শেষে চাকরির নিশ্চয়তা শতভাগ। তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল তথা আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে এক বছর মেয়াদি প্রফেশনাল কোর্স সমূহে সেপ্টেমবর’২০১৯ সেশনে ৬৮ তম ব্যাচে সীমিত সংখ্যক আসনে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। ৩-৬ মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাইক্রো মিডিয়া ফ্লাস, ভিডিও এডিটিং, অটো ক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং, কম্পিউটার অফিস এপ্লিকেশন, প্রফেশনাল আউটসোর্সিং অন গ্রাফিক্স/ অ্যানিমেশন/ গেম ডিজাইনসহ আরও অনেক কোর্স। প্রতি বছর ৪ টি সেশনে এবং ৩টি শিফটে (সকাল/বিকাল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রাম সমূহে ভর্তি নেওয়া হয়। অনলাইনে রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে পারেন http://admission.dipti.com.bd/ ঠিকানায়।