ইউসিএএসএম-এর দশম বর্ষপূতিতে তারুণ্যের উচ্ছ্বাস

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ১০ বছর পূর্তি ও বিটেক ডিগ্রি সনদ প্রদান অনুষ্ঠিত হয় গত ২২ নভেম্বর উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে  সার্টিফিকেট তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এডেক্সসেল ইউকের আওতায় লেভেল-৫-এর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র- ছাত্রীদের মূল সার্টিফিকেট বিতরণ করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আবদুল হান্নান চৌধুরী, এরিকসন ইউকে বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান, রিজিওনাল ম্যানেজার জহিরউদ্দিন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর এইচ ডেঞ্জার, শ্রীলঙ্কান এয়ারলাইন্স প্রতিনিধি গ্রুপ ক্যাপ্টেন মো. জাকির হোসেন, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির সিইও, উইং কমান্ডার নজরুল ইসলাম, স্কোয়াড্রন লিডার কাজী মফিজুল ইসলাম, আকাশ আহমেদ, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি বলেন, ‘এ ধরনের টেকনিক্যাল এডুকেশননির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে খুবই প্রয়োজন।’ প্রধান অতিথি ক্যাম্পাসের অ্যারোল্যাব ঘুরে দেখেন এবং রোবোটিক্স ক্লাবের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন। ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক সমাপনী বক্তব্য প্রদান করেন। শেষ পর্যায়ে ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। এরপরে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিকে।   g