রঙ্গরস

কর্মচারী : মাফ করবেন ম্যানেজার সাহেব নেই, আমি কী করতে পারি আপনার জন্য?

সাংসদ : আমি সাধারণ কর্মচারীর সঙ্গে কথা বলতে অভ্যস্ত নই। আমি বরং ম্যানেজারের জন্য অপেক্ষা করব।

পাক্কা দু ঘণ্টা অপেক্ষা করার পর সাংসদ সেই কর্মচারীর কাছে জানতে চাইল, ‘ঠিক করে বলুন তো ঠিক কতক্ষণ পরে ম্যানেজার আসবে, আমি বরং একটু ঘুরে আসি।’

কর্মচারী : সেক্ষেত্রে আপনি দু সপ্তাহ পরে আসুন...ম্যানেজার ছুটিতে কি না।