এমিরেটসের ‘সুপার সেল’ অফার

এমিরেটস এয়ারলাইন তাদের টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করেছে। আজ ৪ ডিসেম্বর ইকোনমি ও বিজনেস শ্রেণিতে ভ্রমণকারী যাত্রীরা ১৫ শতাংশ এবং প্রথম শ্রেণির যাত্রীরা ২৫ শতাংশ মূল্যছাড় পাবেন। আগামী ১৩ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর ২০২০ সময়ের মধ্যে ভ্রমণের জন্য এই সুবিধা পাওয়া যাবে। এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাই-ওয়ার্ড সদস্যরা তাদের অর্জিত ‘মাইল’ ও নগদ অর্থ উভয়ই ব্যবহার করে টিকিট ক্রয় করতে পারবেন। বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান এ প্রসঙ্গে বলেন, এটি একটি অভূতপূর্ব অর্থসাশ্রয়ী অফার, যা আমাদের বাংলাদেশি যাত্রীদের ভ্রমণে উত্সাহিত করবে। একই সঙ্গে তারা এমিরেটসের বিশ্বমানের সেবা উপভোগ করার সুযোগ পাবেন, যার মূল্যে রয়েছে ‘ফ্লাই বেটার’ থিম। —প্রেস বিজ্ঞপ্তি