মাগুরা প্রতিনিধি
মঙ্গলবার মাগুরায় সরকারিভাবে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হয়। গতকাল ১ মেট্রিকটন পেঁয়াজ বিক্রি করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এদিকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে উপচেপড়া ভিড় দেখা গেছে। আজ বুধবার আরো ১ মেট্রিকটন পেঁয়াজ বিক্রি করা হবে। এদিকে মাগুরার বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে স্বল্পআয়ের মানুষ কম দামে সরকারিভাবে বিক্রি করা পেঁয়াজ কিনতে ভিড় করেন।