গোবিন্দগঞ্জে নাশকতাসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নাশকতাসহ ৯ মামলায় অভিযুক্ত পলাতক আসামি সাবেক শিবিরনেতা শাহীন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার রাতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ গাইবান্ধা শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শাহীন প্রধান গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুস সামাদ প্রধানের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, ২০১৩ সালে শিবিরনেতা শাহীন প্রধানের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় যানবাহন ভাঙচুর, জ্বালাও-পোড়াওসহ শতাধিক নাশকতার ঘটনা সংঘটিত হয়। নাশকতাসহ ৯ মামলায় পলাতক আসামি শাহীন আত্মগোপনে ছিলেন।