আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের মৃত মোবারক সরদারের ছেলে জিআর মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হারুন সরদারকে নিজবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ঐ রাতে পুলিশ যবসেন গ্রামে অভিযান চালিয়ে জিআর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনু সিকদারের ছেলে তুহিন সিকদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
আসামি হারুনকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও তুহিনকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।