আক্কেলপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

আক্কেলপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাবু মিয়া ওরফে হাবুকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদের নেতৃত্বে উপজেলার রায়কালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, বাবু মিয়া ওরফে হাবু আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে নিজে ও তার স্ত্রী ডাকাতি করে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।